Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 1119
আজ: 3
৭ দিন: 135
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

একা একা আমার কলকাতা

শক্তি চট্টোপাধ্যায় • urban • 13 0
গঙ্গার উপরে ব্রিজ, নিচে নৌকা, সিন্ধুর শকুন ওঠানামা করে যেন মিথ্যে হাওয়া পরদায় লেগেছে গাঁয়ে নাট্য চলে ঘোর, ডায়নামো মণ্ডপে শব্দ করে ভেসে যায় গাঁদা ফুল ঘোলা জলে শুদ্ধতার টানে— সমুদ্রে, গেঁওখালি বাংলো, দোতলায় রচেছে সংসার কলকাতা এড়িয়ে এসে এখানেও কলকাতা পেতেছে শহর-উচ্ছিষ্ট ভদ্র, হাঁড়ি সরা সসপ্যান পাঁউরুটি— ইলিশের নৌকা ছোঁয় দুটি পাড় ভাটায়-জোয়ারে যাত্রা হয়, গান হয়, মধ্যগগনের বাজি ফাটে চাঁদ টুকরো টুকরো হয় গঙ্গা-রূপনারায়ণের জলে তক্ষকের শব্দে কেঁপে ওঠে কাছে-কোলের পুলটি নারী বলে, ভয় করে—ফিরে চলো কলকাতা শহরে। সেই কলকাতা ছেড়ে আসা তাকে ভালোবাসতে খুব আদরে চুমায় তাকে ভরে তুলতে ক্ষিপ্র রাত্রিদিনই ময়দানে পার্কের কোণে নারী আসে স্বাগত জানাতে নিশিনাট্য দ্রুত করে ছুটে যায় গলিতে উদ্বেগ কলকাতা বিষণ্ণ হয়ে শুয়ে থাকে গাছের ভিতরে যে গাছ যাবার কথা, স্বেচ্ছা নয়, ইচ্ছার বিরোধে। শুনিনি কলকাতা ছেড়ে গেছে কেউ, আর ভালো আছে পাহাড়ের নিচে শুয়ে দীর্ঘদিন, নদীর সকাশে জঙ্গলের গাছে গাছে কবিতা টাঙিয়ে আছে ভালো এমন শুনিনি আমি, কলকাতা যথেষ্ট কালো হোক । শুনিনি কখনো কেউ সুখে গেছে কলকাতা ছাড়িয়ে স্টেশন প্লাটফরমে দুঃখ স্তূপ হয়ে পাহাড় হয়েছে দেখার যে দ্যাখে তাকে, অনিবার্য শহর কাঁদায় নিজেও ক্রন্দন করে একা একা আমার কলকাতা ৷৷

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।