Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

মিষ্টিগুড়ের ইস্টিশানে

শক্তি চট্টোপাধ্যায় • poem • 1 0
এক পাড়াগাঁ থেকে আরেক পাড়াগাঁয় উঠে এলুম রেলগাড়ি থামলো এসে মিষ্টিগুড়ের ইস্টিশানে হাতে রইলো টোপর-ঝোপর, বড়ি-বেগুন, দাদুর লাঠি লটবহর বলতে আরশুলা আর পোকায় কাটা প্রচ্ছদছেঁড়া নোংড়া বই মনে রইলো টেঁ-টুঁই শঙ্ঘচিল বাগানভর্তি নারকোল গাছের মাথায় ঝড় উশিখুশি বাদলের দিন, বাদাবনের হাঁ-করা আলোয়. .এইসব | কলকাতায় চলে এলুম প্রাণপণ ফাঁকা থেকে একটা ঝাঁকার মধ্যে যেন ঐ আলু পটল মটরশাকের মনের সঙ্গে মন মেলাতে চলে এলুম কলকাতায় মাত্র ওটুকুই আজ প্রকৃতির সঙ্গে সম্পর্কে, গা ঘষাঘষি বাকিটা নাক-বরাবর দেয়াল গুমে-ভেজা জবড়জং বাড়িঘর আর মাটি বিক্কিরি ক’রে যায় ঠিক দুক্কুরের ফিরিঅলা বুড়ির মাথায় পাকা চুল, দোরগোড়ায় ঘন্টা নাড়ে পাটনাই ছাগল কোথায় এলম্ হে-এ, এ কোথাকে এলম্ হর-ঘরকে ঝি-ঝিউড়ি গলি ভেজায় ঝেলম্ অর্থাৎ কিনা, মা-গঙ্গের জল রাস্তার দুপাশে নামছে ঝোরায় পাথরের খোরায় দম্বল মা রাঁধতেন অন্বল চপাৎ-সপাৎ টানতুম | টানতে-টানতে আঙুলগুলো বাধতো টাগরায় একবার আগ্রায় গেলুম পূজোয় পেতনের ওপর কুঁজোয় থাকতো ফটিক জল মা বলতেন, খোকা, জানিস, ঐ জলের নাম জীবন ঢোক্-ঢোক্ জল খা, খাবার-দাবার সময়ে খাবি যখন যা পাবি, এখানে কেউ চায় না আরশিকে বলে আয়না— খোকা, ভদ্রতা বজায় রাখবি… এক পাড়াগাঁ থেকে আরেক পাড়াগাঁয় উঠে এলুম রেলগাড়ি থামলো এসে মিষ্টিগুড়ের ইষ্টিশানে ||

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।