Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

চতুর্দশপদী কবিতাবলী - ৯০

শক্তি চট্টোপাধ্যায় • কাব্যগ্রন্থ • 1 0
সােনালি ফলের মতাে দিন, তাকে রাত্রি টুকরাে করে শাণিত বঁটিতে, ঐ বারান্দার এককোণে ব 'সে দজ্জাল বিধবা এক, যেন তার হিংসাতে চিক্কুর দেয় থেকে-থেকে ; আর ফল পাড়ে বিষন্ন আক্রোশে। পুড়ে-পুড়ে ছাই হয়, ছাই জমে দেয়াল পেরিয়ে— পাহাড়, অহল্যামূর্তি ; একদিন ঝঞা হয় ঘাের, ওড়ে পুরাতন ছাই, রীতিমতাে পাহাড় এড়িয়ে কোথায় ? স্বর্গের দিকে এবং পাতালে যায় চোর। ভাগ্য যেন, কপালে সংকেত রেখে মুখর পবনে ভেসে চলে দিগবিদিক, স্বেচ্ছাচারী মান্দাস কলার— কিংবা বাসি বনগন্ধ বৃষ্টিপাতে হয়েছে বিস্তৃত ; তেমনি সােনালি ফল, দিনরূপ, পড়ে খড়্গফলা কর্তৃত্বের কড়া হাতে এবং অখণ্ড বাংলাদেশ দেহ - মনে টুকরাে হয়, টুকরাে হয় , টুকরাে হতে থাকে।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।