Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 17
আজ: 1
৭ দিন: 8
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

আগামী পৃথিবীর জন্য

সুনীল গঙ্গোপাধ্যায় • 4 0
আমরা জানি না। এক শতাব্দী পরেও এ-পৃথিবী বেঁচে থাকবে কি না আমরা জানি না। মহাপ্লাবনে ভেসে যাবে কি না শেষতম জীবন আমরা জানি না। সমস্ত সীমাই একদিন হবে কি না হিরোসিমা আমরা জানি না। হিমালয় আবার ডুব দেবে কি না টেথিস সাগরে আমরা জানি না। আমাদের সকলেরই নোখ হয়ে যাবে কি না ধারালো ছুরি আমরা জানি না। ভালোবাসার কথা শুনলেই সবাই বধির ও অন্ধ হয়ে যাবে কি না আমরা জানি না মুক্তি শব্দটি শুধু লেখা থাকবে কি না ইতিহাসের পাতায় আমরা জানি না। ইতিহাস রচনার জন্য থাকবে কি না কোনো ঐতিহাসিক আমরা জানি না একদিন শেষ হয়ে হয়ে যাবে কি না সব প্রশ্ন তবু আমরা এক সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে যাবো আমরা আগামী পৃথিবীর জন্য দিয়ে যাবো আমাদের ঘাম ও অশ্রু আমরা পরবর্তীদের জন্য রেখে যাবো অন্তত একটি স্বপ্নের উপহার।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।