Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 1284
আজ: 5
৭ দিন: 173
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

কথা

সুনীল গঙ্গোপাধ্যায় • poetry • 12 0
আমি তোমাকে দেখি, তোমার সঙ্গে কথা বলা হয় না সকালের নরম হাওয়ার মধ্যে দেখি, শেষ বিকেলের চূর্ণ আলোর মধ্যে দেখি বৃষ্টির মধ্যে তুমি চৌরাস্তায় ট্যাক্সি খোঁজাখুঁজি করছিলে নীরা আমি তখন চলন্ত ট্রামের জানলায় ফরাসি চলচ্চিত্র উৎসব থেকে তুমি বেরিয়ে এলে খুশির প্রতিমা হয়ে আমি তখন মুচির সামনে বসে ছেঁড়া চটি সেলাই করাচ্ছি মনুমেন্টের চূড়ায় উঠে তুমি আমায় হাতছানি দিয়ে ডাকলে আমাকে দ্রুত নেমে যেতে হল পাতাল রেলে একদিন মুখোমুখি দেখা হয়ে গেল, মনে আছে? সেদিন আগুন জ্বলছিল সারা শহর জুড়ে সমস্ত লোক চিৎকার করছিল অন্যরকম কন্ঠস্বরে এ রকম সময় কথা বলতে নেই, কথাগুলি সব নিঃস্ব হয়ে যায় এক একটা ভুল কথায় নষ্ট হয়ে যায় কবিতা প্রজাপতির গায়ে আগুনের আঁচ লাগার মতন ভুল শব্দে পুড়ে যায় ভালোবাসা দু'-একটা না-বলা কথা সারা জীবন বৈদুর্যমণির মতন দীপ্যমান হয়ে থাকে বুকের মধ্যে…

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।