Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 2795
আজ: 16
৭ দিন: 167
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

মায়া নদী

সুনীল গঙ্গোপাধ্যায় • poem • 24 0
ব্রিজের ওপরে ট্রেন, লােহার ঝংকার শুনে আচমকা জেগে উঠি আমি নীচে এক নদী, ঠিক নদী নাকি? নীল জ্যোৎস্নায় ভেসে বয়ে যাচ্ছে কোন স্বর্গলােকে? মনে হয় অলৌকিক, মায়া নদী, আসলে সে নেই অথচ সেতুটি মায়া নয়। খুবই সত্য, দৃঢ় অস্তিত্ব মুখর তা হলে নদীও আছে, ছলছল শব্দ জেগে আছে ট্রেন এত মৃদুগতি, যেন তার স্বপ্ন এই নদী এ স্বপ্ন যেন না ভাঙে, ওকে আরও ঘুম দিতে হবে আমার চোখের থেকে কিছু ঘুম আমি সেই নদীটিকে দিই তাও কি যথেষ্ট, আরও চাই, দীর্ঘ এক ঘুমময় স্রোত আমার পাশে যে নারী, তার চোখ থেকে কিছু ঘুম নিতে পারি কামরায় আরও কত ঢুলুঢুলু চক্ষু, দাও কিছু কিছু ঘুম তুলে দাও। সবাই অঞ্জলি দিল, এখন নদীটি আহা গভীর বিভাের!

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।