Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

দুঃখ

সুনীল গঙ্গোপাধ্যায় • poetry • 1 0
একজন ফুলচাষী এখন কাজ করছে বিস্কুট কারখানায় সারাক্ষণ সে কষ্ট পায় গন্ধের জন্য একজন কীর্তন গায়ক এখন সাইকেল রিক্সা চালায় সংসার খরচ চলে যায়, তার গলা একেবারে বেসুরো একজন বেতের ঝুড়ি বানাত, বেত এখন দুর্মূল্য এখন প্লাস্টিকের খেলনা বিক্রি করে, তার আঙুলের গাঁটে গাঁটে ব্যথা একজন যাত্রার অভিনেতা চোখে ভালো দেখতে পায় না সে পুরোপুরি অন্ধ সেজে গেছে, তাতে ভিক্ষে বেশি মেলে তাঁতের কাপড়ের ওপর ছবি আঁকতো যে মানুষটি, একদিন অন্ধকারে কে যেন ছুরি ঢুকিয়ে দিল তার পেটে বেঁচে গেছে, এখন কোনো দৃশ্যেই সে রং দেখতে পায় না কবিতা লেখা ছেড়ে দিয়েছে এক কবি, এখন ক্ষমতার রণাঙ্গনে সে এক যোদ্ধা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়, খুবই জমাট ঘুম সেই ঘুমে বিন্দুমাত্র স্বপ্ন নেই!

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।