Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 2024
আজ: 64
৭ দিন: 736
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

দরজার আড়ালে

সুনীল গঙ্গোপাধ্যায় • poem • 21 0
দরজায় ঝনঝন শব্দ হলে ছুটে যাই বাইরে কে? অনেক দিনের হারিয়ে যাওয়া বন্ধু, না কোনো ফেরিওয়ালা? অস্পষ্ট আলোয় ঠিক চিনতে পারি না একটুখানি হাসিমাখা মুখ এ কি বহুকালের দূরত্ব না জামরুল গাছের ফুল এখানে অন্ধকার থাকার কথা নয়, তবে কি চশমার ধুলো আমি যাকে চিনতে পারছি না, সেও আমাকে চেনে না? দরজার বাইরে তুমি কে? ঝনঝন শব্দে আনন্দের ঘূর্ণি উঠেছিল আমার শরীরে যেন ঠিক সেই মুহূর্তেই আমার ছুটে গিয়ে দেখার কথা একটু ফাঁক করা আড়াল, অথচ এত সুদূর কোনো এক ঝড়—গোধূলিতে হাত ছাড়াছাড়ি হয়েছিল কারুর সঙ্গে? বাচ্চারা খেলছে নীচের উঠোনে, পাখির মতো তারা হাসছে সিঁড়ি অদৃশ্য হয়ে গেছে। মুছে যাচ্ছে পেছনের দেয়ালগুলো শুধু একটা দরজা, এ পাশে আমি ও পাশে তুমি কে?

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।