Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 2024
আজ: 64
৭ দিন: 736
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

কবে যে আমি বড়ো হব

সুনীল গঙ্গোপাধ্যায় • Childhood • 19 0
কবে যে আমি বড়ো হব দাদার মতন লম্বা হব কবে যে আমি বড় হব বাবার মতন প্যান্ট পরব কবে যে আমি বড়ো হব একলা একলা খেলতে যাব কবে যে আমি বড়ো হব পার্কে গিয়ে ফুচকা খাব কবে যে আমি বড়ো হব মোটা মোটা বই পড়ব কবে যে আমি বড়ো হব ভূত-পেতনির ঝুঁটি ধরব কবে যে আমি বড়ো হব ঘোড়ায় চড়ব, গাড়ি চালাব কবে যে আমি বড়ো হব সব বড়োদের ফিলম দেখব কবে যে আমি বড়ো হব সন্ধের পর বাড়ি ফিরব কবে যে আমি বড়ো হব ছোটভাইটার পড়া ধরব কবে যে আমি বড়ো হব দেশ-বিদেশে ঘুরতে যাব কবে যে আমি বড়ো হব বড়ো অফিসে কাজ করব কবে যে আমি বড়ো হব ছোটো ছেলেদের তুমি বলব যখন আমি বড়ো হব সত্যিকারের বড়ো হব একটা কিছু করতে হবে যাতে নিজেই শান্তি পাব যদি-বা দেখি আমার পাশে কেউ দুঃখে কাঁদছে বসে তার চক্ষের জল মোছাতে পারব না কি বড়ো বয়সে?

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।