Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 1130
আজ: 5
৭ দিন: 17
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

অপরাধOporad

সুনীল গঙ্গোপাধ্যায় • 22 0
- সুনীল গঙ্গোপাধ্যায় একজন মানুষকে খুব চেনা মনে হচ্ছিলো কিন্তু সে চকিতে চলে গেলো মুখ ফিরিয়ে কিছুই না, কিছুই যায় আসে না রোদ্দুর রয়েছে রোদ্দুরের মতন, বৃষ্টির ফোঁটা ঈষৎ মিহি ও বাদামি বিশ্ব সংসার ঢং ঢং ঘন্টা বাজিয়ে চলেছে নিজের নিয়মে ধুলোয় গড়াগড়ি যাচ্ছে আবহমানকালের দুরন্ত কৈশোর দুঃখের মধ্যে ফুটে ওঠে নিজস্ব বিভা ভালোবাসার মধ্যে মাঝে মাঝে আলপিন পতনের শব্দ এইমাত্র একটি নদীর জন্ম হলো এইমাত্র শুকনো মাটি হা হা স্বরে তাকে ডাকলো কিছুই কিছু না, কিছুতেই অন্য কিছুর আসে যায় না তবু, একজন মানুষকে মনে হচ্ছিলো খুব চেনা সে কেন চকিতে চলে গেলো মুখ ফিরিয়ে?

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।